মালদা

রাস্তার ধারে প্রসাব করা নিয়ে বচসার জেরে কুপিয়ে খুনের চেষ্টা এক যুবককে

রাস্তার ধারে প্রসাব করা নিয়ে বচসার জেরে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। আক্রান্ত যুবক চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, পুরাতন মালদার সামুন্ডাইপাড়া এলাকায়। 

    পুলিশ সূত্রে জানাযায়, আক্রান্ত যুবকের নাম বাপি দাস(২২)। বাড়ি সামুন্ডাইপাড়া এলাকায়। সে পেশায় কাপড়ের দোকানের কর্মচারী। অভিযুক্ত গোপাল চৌধুরি পলাতক। মালদা থানায় অভিযোগ দায়ের অভিযুক্তর বিরুদ্ধে। আক্রান্ত যুবকের অভিযোগ, ভোরবেলা বাড়ি ফেরার সময় রাস্তার ধারে দারিয়ে প্রসাব করছিলেন তিনি। এমন সময় হঠাৎ করে অভিযুক্ত গোপাল চৌধুরি ধারালো অস্ত্র নিয়ে তার উপর চড়াও হয়। এরপর তাকে কুপিয়ে খুনের চেষ্টা করে। ধারালো অস্ত্রের কোপ লাগে তার মাথায়। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা ভর্তি করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বর্তমানে সে হাসপাতালেই চিকিৎসাধীন। ঘটনার তদন্তে মালদা থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/v3bAApAdivI